প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে বিএনপিতে যোগ দিলেন ৮১ জন

editor
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ণ
সিলেটে বিএনপিতে যোগ দিলেন ৮১ জন

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের অরাজনৈতিক সামাজিক সংগঠন ভোরের আলো-এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৮১ জন সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনে যোগ দিয়েছেন।

Manual3 Ad Code

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সিলেটের টুকেরবাজারে বিএনপির নেতা ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন সুমনের অফিসে এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত থেকে আলতাফ হোসেন সুমনের হাত ধরে ভোরের আলোর এই ৮১ সদস্য বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যপদ গ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তৃতাকালে আলতাফ হোসেন সুমন বলেন, ‘আপনারা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে বিএনপিতে যোগ দিয়েছেন। আপনারা কেবল একটি রাজনৈতিক দলে যোগ দেননি, বরং গণতন্ত্রের মুক্তির আন্দোলনে নতুন দিগন্তের সূচনা করেছেন।’

Manual7 Ad Code

তিনি আরও বলেন, ‘আপনাদের এই সিদ্ধান্ত প্রমাণ করে—দেশের মানুষ এখন স্বাধীন ভোটাধিকার ও গণতন্ত্রের পুনরুদ্ধার চায়, আর বিএনপিই সেই মুক্তির একমাত্র কাণ্ডারি।’

Manual5 Ad Code

স্থানীয় রাজনীতিতে এই যোগদানকে বিএনপির একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। ভোরের আলোর ৮১ সদস্যের একযোগে যোগদান বিএনপির স্থানীয় সংগঠনকে নতুন উদ্যম দেবে বলে মনে করছেন নেতাকর্মীরা।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code