প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেট নগরী থেকে ৫ ছিনতাইকারী গ্রেফতার

editor
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ণ
সিলেট নগরী থেকে ৫ ছিনতাইকারী গ্রেফতার

Manual4 Ad Code

 

সিলেট অফিস:

Manual3 Ad Code

সিলেটের সোবহানীঘাট ও বন্দরবাজার থেকে ৫জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানাপুলিশ।

 

Manual4 Ad Code

সোমবার (২৪ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা। তারা সবাই চিহ্নিত ছিনতাইকারী।

 

সোবহানীঘাটের ইবনেসিনা হাসপাতালের সামনা থেকে অভিযান চালিয়ে রবিবার গ্রেপ্তার করা হয় দু’জনকে। তারা হলেন, এয়ারপোর্ট থানার জাহাঙ্গীরনগর গোয়াবাড়ির চাঁন মিয়া ওরফে সিরাজ মিয়া ওরফে দুদু মিয়ার ছেলে সুমন মিয়া সাদ্দাম (২৫) ও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হোসেনপুর গ্রামের কবির উদ্দিনের ছেলে এবং বর্তমানে নগরীর শাহজালাল উপশহরের ই বøকের ২নং রোডের ২২নং বাসার বাসিন্দা মো. আব্দুল হাকিম (২৫)।

Manual5 Ad Code

 

এসময় তাদেরকে একটি চাকুসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার মামলা (নং:-৫৮/২৩/১১/২০২৫) দায়ের করে দু’জনকেই আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

এদিকে সোমবার (২৪ নভেম্বর) অপর এক অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাপুলিশ নগরীর বন্দরবাজার কালেক্টর মসজিদ এর সামনা থেকে আরও তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।

 

Manual3 Ad Code

তারা হলেন জালালাবাদ থানার পাঠানটুলা মোহনা ১২৭নং বাসার রশিদ আলীর ছেলে সুফিয়ান আলী (২৭), হবিগঞ্জের নবীগঞ্জ থানার কাগাপাশা গ্রামের মৃত ফারুক আহমদের ছেলে বর্তমানে নগরীর পাঠানটুলার রানা মিয়ার বাসার বাসিন্দা খালেদ আহমদ (২৮) ও সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার মাছিমপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে এবং বর্তমানে শাহপরাণ থানার সুরমাগেট আলিবাগের বাসিন্দা মো. নুরুল ইসলাম আকাশ (২৪)।

 

তাদের সবার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা (নং ৩০) দায়ের করে সবাইকে আদলতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও গণমাধ্যম কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code