প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বাদামবাগিচা থেকে ইমনকে ধরলো পুলিশ

editor
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৫, ১১:১২ পূর্বাহ্ণ
বাদামবাগিচা থেকে ইমনকে ধরলো পুলিশ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরের এয়ারপোর্ট থানা এলাকার বাদামবাগীচা এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত পৌনে একটার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

Manual7 Ad Code

পুলিশ বলছে, বাদামবাগীচা এলাকার আলী মঞ্জিলের সামনে পাকা রাস্তায় অভিযান চালানোর সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

Manual3 Ad Code

আটককৃত কামরান হোসেন ওরফে ইমন (২২) বাদামবাগীচা রোড নং ০৩ এলাকার শমছু মিয়ার ছেলে। পুলিশ বলছে, উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Manual4 Ad Code

এসএমপির এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এয়ারপোর্ট থানার টহল ও তৎপরতা অব্যাহত রয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code