প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে মালিক- ফয়সল- ডালিম-জাহিদের মনোনয়ন বৈধ, বাতিল এহতেশামের

editor
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
সিলেটে মালিক- ফয়সল- ডালিম-জাহিদের মনোনয়ন বৈধ, বাতিল এহতেশামের

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে আরও ৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে দু’জন বিএনপি মনোনীত ও অপর দু’জন জাতীয় পার্টি এবং গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী। আর বাতিল হয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রার্থী এহতেশামুল হকের মনোনয়ন।

Manual1 Ad Code

রবিবার (৪ জানুয়ারি) সিলেটের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এই ৪ জনের বৈধতা ও একজনের মনোনয়ন বাতিলের ঘোষণা দেন।

Manual2 Ad Code

শনিবার (৩ জানুয়ারি) সিলেটের ৬টি আসনের ৫জনের মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করেছিলেন। তাদেরকে একটি সুযোগ দেওয়া হয়েছিল, প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেওয়ার।

সেই হিসাবে রবিবার সিলেট-৩ ( দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এমএ মালিক, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী, সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান ডালিম ও সিলেট-৬ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মো. জাহিদুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

Manual1 Ad Code

আর দ্বৈত নাগরিকত্ব বিষয়ক জটিলতায় আটকে গেছেন সিলেট-১ আসনে এনসিপি মনোনীত প্রার্থী এহতেশামুল হক। তার মনোনয়নপত্র রবিবার বাতিল ঘোষণা করা হয়েছে। তবে তার সামনে এখনো আপিলের সুযোগ রয়েছে।

Manual8 Ad Code

উল্লেখ্য, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী ১১ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code