প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে লিপি-হাসিনা কারাগারে

editor
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ণ
সিলেটে লিপি-হাসিনা কারাগারে

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে লিপি ও হাসিনাকে বিশেষ ক্ষমতা আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে দক্ষিণ সুরমা থানা ‍পুলিশ তাদেরকে কারাগারে পাঠায়।

Manual2 Ad Code

এরআগে রবিবার (৪ জানুয়ারি) রাতে পুলিশ দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকা থেকে ভারতীয় পণ্যসহ তাদেরকে গ্রেফতার করে। জব্দকৃত ভারতীয় পণ্য ৪৮ হাজার ৩৭৫ টাকা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে এসব তথ্য জানান মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, ভারতীয় পণ্যসহ ২জন নারীকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দক্ষিণ সুরমা থানায় মামলা হয়েছে।

Manual3 Ad Code

গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর জেলার বেনাপোল থানার ভবেরবের এলাকার আব্দুল সাত্তারের স্ত্রী লিপি খাতুন (৪০) ও যশোর জেলার কোতোয়ালি থানার রায়নগর এলাকার রুবেল হাওলাদারের স্ত্রী হাসিনা খাতুন (২৪)।

জব্দকৃত মালামালের মাঝে কিটকেট চকলেট, পন্ডস ক্রিম রয়েছে বলে পুলিশ জানায়।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code