প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

‘১০ কোটি কেন, ১০ হাজার কোটিতেও আমাকে কেনা যাবেনা’

editor
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ
‘১০ কোটি কেন, ১০ হাজার কোটিতেও আমাকে কেনা যাবেনা’

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
১০ কোটি কেন ১০ হাজার কোটি টাকাতেও তাকে মালিক সাহেব কিনতে পারবেন না বলে মন্তব্য করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে সিলেট শহরতলীর এয়ারপোর্ট থানার নয়াবাজার এলাকায় ‘জীবন ফাউন্ডেশন সেইফ হোমের’ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

Manual7 Ad Code

ঘটনা বুধবারের। সেদিন সিলেটের কয়েকটি অনলাইন গণমাধম সংবাদ প্রকাশ করে যে, সিলেট-১ আসনে এনসিপি প্রার্থী এহতেশামুল হকের মনোনয়নপত্র বাতিল করা হলেও একই কারণে সিলেট-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এমএ মালিকের মনোনয়নপত্র বাতিল করা হয়নি।

এর কারণ হিসাবে ওইসব অনলাইন সামাজিক মাধ্যম বা গণমাধ্যমে বলা হয়েছে, ১০ কোটি টাকা খেয়ে ডিসি সারওয়ার আলম মালিকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন!

এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রসঙ্গটি উঠলে তিনি জবাবে বলেছেন, ১০ কোটি টকা কেন, ১০ হাজার কোটি টাকা দিয়েও আমাকে মালিক সাহেব কিনতে পারনে না।

Manual4 Ad Code

বিষয়টি নিয়ে সিলেটজুড়ে চলছে তুমুল আলোচনা। এদিকে সিলেট জেলা প্রশসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যম কমীদের সঙ্গে এক মতবিনিময় সভারও আয়োজন করেছেন সিলেটের জেলা প্রশাসক।

Manual8 Ad Code

সাম্প্রতিক নির্বাচন পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের পাশাপাশি এ অনুষ্টানে ১০ কোটি টাকার বিষয়টি নিয়েও যে আলোচান হবে বিষয়টি বলাই-বাহুল্য।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code