প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চীনা মেয়ে ক্রিস হুই ঘর বাঁধলেন মৌলভীবাজারে

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ণ
চীনা মেয়ে ক্রিস হুই ঘর বাঁধলেন মৌলভীবাজারে

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
ভিন্ন দেশ, ভিন্ন ভাষা আর সংস্কৃতিকে হার মানিয়ে প্রায় সাড়ে ৫ হাজার কিলোমিটার দূরের পথ পাড়ি দিয়ে চীনা কন্যা ক্রিস হুই মৌলভীবাজারের রাজনগরে এসে তার ভালোবাসার মানুষ সুকান্ত সেনকে বিয়ে করেছেন। গত রবিবার রাতে সম্পন্ন হয়েছে এ বিয়ে।

Manual4 Ad Code

হিন্দুধর্মের রীতিনীতি মেনে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের বিষ্ণুপদ ধাম মন্দিরে শত শত সনাতন ধর্মাবলম্বী মানুষ ও বিয়ের অনুষ্ঠানে আগত অতিথিদের উপস্থিতিতে চীনা নাগরিক ক্রিস ও বাংলাদেশি যুবক সুকান্তের বিয়ে অনুষ্ঠান ঘিরে এলাকায় অন্যরকম পরিবেশ তৈরি হয়।

বর সুকান্ত টিকরপাড়ার সেনবাড়ির প্রয়াত স্বপন কুমার সেন ও শিল্পী রানি সেনের ছেলে। কনে ক্রিস হুই চীনের সাংহাইয়ের বাসিন্দা।

Manual2 Ad Code

স্থানীয়রা জানান, হেলিকপ্টারে যখন কনেকে নিয়ে বর আসে তখন থেকেই আলোচনা সৃষ্টি হয়। পুরো এলাকায় অন্যরকম একটি পরিবেশ তৈরি হয়। একনজর এই দম্পতিকে দেখার জন্য স্থানীয়দের মাঝে আগ্রহের কমতি থাকেনি।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে কনে চীনা ক্রিস হুইকে নিজ বাড়িতে নিয়ে আসেন সুকান্ত সেন।

জানা গেছে, ২০১৮ সালে সুকান্ত নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চীনে পাড়ি জমান। সেখানে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করার পর পরিচয় হয় ক্রিসের সঙ্গে। পরে তারা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালে সেখানে তারা বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন করেন।

Manual5 Ad Code

কনে ক্রিস হুই বলেন, আমি বাংলাদেশি জামাইকে বিয়ে করে নিজেকে ধন্য মনে করছি। সত্যি অসাধারণ মুহূর্ত এটি আমার জন্য।

বর সুকান্ত সেন বলেন, আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। সবাই অনেক আনন্দ করছে।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code