খেলা নিয়ে কথাকাটাকাটি, ছুরি কাঘাতে প্রাণ গেল একজনের
খেলা নিয়ে কথাকাটাকাটি, ছুরি কাঘাতে প্রাণ গেল একজনের
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ণ
Manual4 Ad Code
নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত তারেক (২২) নামের এক তরুণ মারা গেছেন। তারেক রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামের গাজী মিয়ার ছেলে।
Manual3 Ad Code
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামের খেলার মাঠে এ ঘটনা ঘটে।
Manual8 Ad Code
জানা গেছে, বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজনগর উপজেলার ঘরগাও গ্রামের খোলা মাঠে কয়েকজন তরুণ ক্রিকেট খেলছিলেন। খেলার একপর্যায়ে বোলিং নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। কথা–কাটাকাটির একপর্যায়ে আতিক মিয়া (২২) নামের এক তরুণ ধারালো ছুরি দিয়ে তারেককে এলোপাতাড়ি আঘাত করলে তিনি (তারেক) মারাত্মক আহত হন।
স্থানীয় লোকজন আহত তারেককে দ্রুত উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত আতিক একই গ্রামের (ঘরগাঁও) মৃত শফিক মিয়ার ছেলে। ঘটনার পর থেকে আতিক পলাতক।
Manual4 Ad Code
রাজনগর থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ইফতারের পর খবর পেয়েছি। ইফতারের পূর্বে ক্রিকেট খেলা নিয়ে আতিক ও তারেকের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। হাসপাতালে নেওয়ার পথে তারেক মারা গেছেন। লাশ হাসপাতালে আছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।’