প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

এসএমপি কমিশনারের যেসব নির্দেশনা, না মানলে কঠোর ব্যবস্থা

editor
প্রকাশিত মার্চ ৫, ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ণ
এসএমপি কমিশনারের যেসব নির্দেশনা, না মানলে কঠোর ব্যবস্থা

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, পুলিশ যদি কারো সাথে অপেশাদার আচরন করে তাকে তাহলে তাকে কোন ছাড় দেয়া হবেনা। তার বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা। এজন্য সকলকে সতর্ক থাকতে হবে। সেই সাথে সকলকে ড্রেসকোড অনুসরণ পূর্বক সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে পুলিশ লাইন্সের হল রুমে সিলেট মহানগর ট্রাফিক বিভাগের কল্যাণ সভায় তিনি এসব কথা বলেন।

সভায় পুলিশ কমিশনার বলেন, সিলেট মহানগরের জনদুর্ভোগ লাঘব এবং মহানগরবাসীর যাতায়াত নির্বিঘ্ন, জন জীবনে স্বস্থির জন্য আন্তরিকভাবে সকলকে কাজ করতে হবে। শহরকে যানজটমুক্ত রাখতে অনিবন্ধিত সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা ও অবৈধ গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ট্রাফিক বিভাগ বাংলাদেশ পুলিশের সবচেয়ে দৃশ্যমান অঙ্গ। এখানে ভাল কাজের যেমন পুরস্কার রয়েছে তেমনি মন্দ কাজের জন্য রয়েছে শাস্তি। কল্যান সভায় যানবাহন নিয়ন্ত্রণ ও জনসাধারণের যাতায়ত ব্যবস্থাকে সু-শৃঙ্খল রাখার পাশাপাশি বিভিন্ন প্রকার উদ্ধার কার্যক্রমে ট্রাফিক বিভাগের বিভিন্ন পদবীর ১৫ জন সদস্যকে বিশেষ পুরস্কার প্রদান করেন তিনি।

Manual3 Ad Code

এসময় পুলিশ কমিশনার ট্রাফিক বিভাগের সকল পদবীর সদস্যদের কথা শুনেন এবং তাৎক্ষনিকভাবে কিছু সমস্যার সমাধান করার পাশাপাশি কিছু বিষয়ে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ প্রদান করেন।

Manual3 Ad Code

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়ের সভাপতিত্ব কল্যান সভায় আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মাসুদ রানা, এডিসি ট্রাফিক গৌতম দেবসহ ট্রাফিক বিভাগের অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code