Manual3 Ad Code

হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী পৃথক দুইটি অভিযানে প্রায় তিন লক্ষাধিক টাকা মূল্যের ৫টি ভারতীয় গরু এবং ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

বিজিবি জানায়- জেলার মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপির টহলদল সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মাদক প্রবেশের সংবাদ পায়। এরই প্রেক্ষিতে সোমবার দিবাগত রাতে রামনগর নামক এলাকায় অভিযান চালানো হয়। এসময় ভারত থেকে আসা ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

Manual2 Ad Code

Manual2 Ad Code

এছাড়াও পৃথক আরেকটি বিশেষ অভিযানে গুইবিল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গুইবিল নামক স্থানে অভিযান চালিয়ে ৫টি ভারতীয় চোরাই গরু জব্দ করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্য ও গরু গুলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।