প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে ‘মব’ করে বিএনপি নেতার নেতৃত্বে হাতকড়াসহ আসামী ছিনতাই, অতপর…

editor
প্রকাশিত মার্চ ২৬, ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ণ
সিলেটে ‘মব’ করে বিএনপি নেতার নেতৃত্বে হাতকড়াসহ আসামী ছিনতাই, অতপর…

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এক বিএনপি নেতার নেতৃত্বে উচ্ছৃঙ্খল জনতা ‘মব’ সৃষ্টি করে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ এক সাজাপ্রাপ্ত আসামিকে ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে।

তবে ঘটনার আড়াই ঘন্টার মধ্যেই অভিযান চালিয়ে ওই আসামিকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের নতুন মেঘারগাঁও রহিমার বাজারে এ ঘটনা ঘটেছে।

গ্রেপ্তার আলী হোসেন উপজেলার মেঘারগাঁও গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে। তিনি একটি মামলায় আদালতের রায়ে ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে সাজাপ্রাপ্ত আসামি আলী হোসেনকে গ্রেপ্তারের জন্য কোম্পানীগঞ্জ থানাপুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে তাকে আটক করে হাতকড়া পরিয়ে থানার পথে রওনা দেয়।

Manual4 Ad Code

এসময় পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান উপজেলা কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য, একই গ্রামের বাসিন্দা তাজুল ইসলামের নেতৃত্বে একদল লোক পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাগরসহ তিন কনস্টেবল আহত হয়েছেন।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত বিএনপি নেতা তাজুল ইসলামের মেয়ে খাদিজা ও সুমাইয়া, নতুন মেঘারগাঁও গ্রামের হাবিবুল্লাহর মেয়ে হাজেরা এবং আমির মিয়ার ছেলে মানিক মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

Manual3 Ad Code

এমতাবস্থায় এলাকাবাসীর চাপের মুখে আড়াই ঘন্টা পর হাতকড়াসহ আলী হোসেন পুলিশের কাছে আত্মসমর্পণ করে।

Manual6 Ad Code

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, অভিযান চালিয়ে ফেরার পথে উচ্ছৃঙ্খল জনতা পথরোধ করে আসামী ছিনিয়ে নেয়। পরে অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code