প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

১৭ দিনেও সন্ধান মিলেনি কলেজশিক্ষার্থী অয়নের

editor
প্রকাশিত মার্চ ২৬, ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ণ
১৭ দিনেও সন্ধান মিলেনি কলেজশিক্ষার্থী অয়নের

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অয়ন দেব ১৭ দিন থেকে নিখোঁজ রয়েছেন। পৃথিমপাশা গ্রামের বাসিন্দা অঞ্জন দেবের ছেলে অয়ন দেব (১৮) গত ৯ মার্চ সকালে বাড়ি থেকে বের হওয়ার পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

থানার ডায়েরি ও পরিবার সূত্রে জানা যায়, পৃথিমপাশার বাসিন্দা অঞ্জন দেবের ছেলে অয়ন দেব লংলা আধুনিক ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির নিয়মিত শিক্ষার্থী।

সে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবে। গত ৯ মার্চ সকালে নিজ বাড়ি থেকে চাচার ব্যবসা প্রতিষ্ঠান রবিরবাজারের উদ্দেশ্যে বের হয় প্রতিদিনের মতো। কিন্তু ওই দিন সে ব্যবসা প্রতিষ্ঠানে না গিয়ে রাত পর্যন্ত বাড়িতে বা ব্যবসা প্রতিষ্ঠানে আসেনি। সারা দিন অয়নের সন্ধান না পেয়ে ওই দিন রাতেই কুলাউড়া থানায় জিডি করেন অয়নের চাচা পরিমল দেব।

Manual8 Ad Code

পরিমল দেব জানান, অয়ন আমার বড় ভাইয়ের ছেলে। কোনো কিছু না জানিয়ে সে বাড়ি থেকে বের হয়ে গত ১৭ দিন থেকে নিখোঁজ রয়েছে। কলেজ বন্ধ থাকলে সে প্রায়ই আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে এসে সময় দেয় সকালে। নিখোঁজের দিন বাড়ি থেকে বের হয় দোকানের উদ্দেশ্যে, এ বিষয়ে আমাদের আত্মীয়-স্বজন ও অয়নের বন্ধুবান্ধবসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করেও তার কোনো সন্ধান পাইনি।

তিনি জানান, বিষয়টি নিয়ে কুলাউড়া থানায় একটি নিখোঁজ জিডি করেছি। গত ১৭ দিন থেকে অয়নের সন্ধান না পাওয়ায় তার বাবা-মা মানসিকভাবে ভেঙে পড়েছেন। যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ (০১৭৭২-৩৬৮৮৯৮) করলে চির কৃতজ্ঞ থাকব। আমরা প্রশাসনের কাছে অয়নকে খোঁজে পেতে সার্বিক সহযোগিতা কামনা করছি।

Manual4 Ad Code

উল্লেখ্য, তার সঙ্গে কোন মোবাইল ফোন নেই, ঘটনার দিন সে বাড়িতেই নিজের মোবাইল রেখে যায়।

Manual4 Ad Code

লংলা কলেজের অধ্যক্ষ মো. আতাউর রহমান বলেন, অয়ন আমাদের কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। রমজান মাস থেকে কলেজের পাঠদান বন্ধ রয়েছে। নিখোঁজের বিষয়টি আমরা তার পরিবারের কাছ থেকে জেনেছি। তাকে দ্রুত খুঁজে পেতে প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি।

কুলাউড়া থানার সাব ইন্সপেক্টর (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, কলেজশিক্ষার্থী অয়ন নিখোঁজের বিষয়ে তদন্ত চলছে। তথ্য প্রযুক্তির সহায়তায় কল লিস্ট ও লোকেশন ট্র্যাকিং করে তাকে খুঁজার চেষ্টা করছি।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code