প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিসিক নির্বাচনে এনসিপির মেয়র প্রার্থী আফজাল

editor
প্রকাশিত মার্চ ৩০, ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ণ
সিসিক নির্বাচনে এনসিপির মেয়র প্রার্থী আফজাল

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ আব্দুর রহমান আফজালকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দিয়েছি দলটি।

Manual4 Ad Code

রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মেয়র পদের প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

ঘোষণা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) থেকে এনসিপি মনোনীত প্রার্থী দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে (ডিএনসিসি) এনসিপি মনোনীত প্রার্থী দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

এছাড়া কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে প্রার্থী করা হয়েছে এনসিপির জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামকে, রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে দলটির মনোনয়ন পেয়েছেন মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলী।

Manual8 Ad Code

এদিকে নাম ঘোষণার পাশাপাশি বর্তমান নির্বাচন কমিশন নিয়ে শঙ্কা জানিয়েছেন নাহিদ। তিনি বলেন, এ নির্বাচন কমিশনের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে সেটা গ্রহণযোগ্য হবে কিনা- সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code