প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে বাড়ছে হাম রোগ, শামসুদ্দিন হাসপাতালে আইসোলেশন চালু

editor
প্রকাশিত মার্চ ৩০, ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ণ
সিলেটে বাড়ছে হাম রোগ, শামসুদ্দিন হাসপাতালে আইসোলেশন চালু

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগে বাড়তে শুরু করেছে সংক্রামক রোগ ‘হাম’। শিশুদের পাশাপাশি তরুণরাও আক্রান্ত হচ্ছেন এ রোগে। সরকারি হিসেব অনুযায়ী রোববার (২৯ মার্চ) পর্যন্ত হাম রোগের লক্ষণ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন। একই সঙ্গে নমুনা পরীক্ষায় আরও চারজনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

Manual4 Ad Code

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, বর্তমানে ভর্তি রোগীদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬ জন, মৌলভীবাজার ২৫০ শয্যা জেলা হাসপাতালে দুজন এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুজন চিকিৎসাধীন।

Manual5 Ad Code

তিনি আরও জানান, নমুনা পরীক্ষায় নতুন করে চারজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ জেলার চুনারুঘাট, বাহুবল ও মাধবপুর উপজেলায় তিনজন এবং সুনামগঞ্জের ছাতক উপজেলায় একজন রয়েছেন।

Manual3 Ad Code

আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে বিশেষ আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) চালু হওয়া এ কেন্দ্রে বর্তমানে ১৬ জন চিকিৎসাধীন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান জানান, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ১৪ জন শিশু এবং দুজন প্রাপ্তবয়স্ক। তাদের সবার নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক।

সম্প্রতি হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিলেও সিলেটে এ রোগের নমুনা পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। ফলে রোগ নির্ণয়ের জন্য পুরোপুরি নির্ভর করতে হচ্ছে রাজধানী ঢাকার ওপর। দেশের বিভিন্ন স্থান থেকে নমুনা পাঠানো হয় মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে, যেখানে একমাত্র ল্যাবে হামের পরীক্ষা করা হয়।

Manual7 Ad Code

এ বিষয়ে সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন বলেন, হামের নির্দিষ্ট লক্ষণ দেখা দিলে রোগীর রক্তের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। চূড়ান্ত ফলাফল পেতে অন্তত সাত দিন সময় লাগে। এসময় রোগীদের আইসোলেশনে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হয়, যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code