হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শৌলাগড় হাওরে বজ্রপাতে ফরাস মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
Manual6 Ad Code
বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের পার্শ্ববর্তী শৌলাগড় হাওরে এ ঘটনা ঘটে। নিহত ফরাস মিয়া ছোট ভাকৈর গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে।
আহতরা হলেন- একই গ্রামের সামছুল ইসলাম (২২), জায়েদ মিয়া (২৬) ও হাফিজুর রহমান (৫৫)।
Manual2 Ad Code
পুলিশ জানায়, সকালে ফরাস মিয়া নিজের ধানক্ষেত দেখতে হাওরে যান। একই সময় সামছুল ইসলাম, জায়েদ মিয়া ও হাফিজুর রহমান কৃষিকাজের উদ্দেশ্যে হাওরে ছিলেন। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা একটি ছনের ঘরে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘরের ভেতরে থাকা চারজনই আহত হন। এতে ঘটনাস্থলেই ফরাস মিয়ার মৃত্যু হয়।
Manual6 Ad Code
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামছুল ইসলাম ও জায়েদ মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট প্রেরণ করেন।
নবীগঞ্জ থানার (ওসি) মো. মোনায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করেন।