প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে যে অপরাধে ১১৮জন পাকড়াও

editor
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ণ
সিলেটে যে অপরাধে ১১৮জন পাকড়াও

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগরী এলাকায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে। রবিবার (৫ এপ্রিল) থেকে সোমবার (৬ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত ৩২ ঘণ্টায় ১১৮জনকে পৃথক পৃথক অভিযানে গ্রেফতার করে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) দুপুরে গ্রেফতারৃকতদের আদালতে পাঠায় পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামী, ছিনতাইকারী, মাদক সেবী, পরোয়ানাভুক্ত আসামী রয়েছে।

Manual5 Ad Code

পুলিশ জানায়, রবিবার (৫ এপ্রিল) রাত ১২টা থেকে সোমবার সকাল পর্যন্ত পুলিশের ২৪ ঘণ্টার মহানগরীর বিভিন্ন থানা পুলিশ পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামী, মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীসহ ৭৩ জনকে গ্রেফতার। এরমধ্যে নিয়মিত মামলার আসামীসহ সন্ধিগ্ধ ১২ আসামী জন, পরোয়ানাভুক্ত ২জন, মাদক ব্যবসায়ী ৬জন, মহানগর পুলিশ আইনে ৫৩ জনকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশ ৫৬ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।

অপরদিকে, সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে সকা ৮ পর্যন্ত ৮ ঘন্টায় পুলিশ অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি, ছিনতাইকারী, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী,হকারসহ ৪৫ জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ১৩ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ২ জন ছিনতাইকারী, ২০ জন সন্দেহজনক ব্যাক্তি, পরোয়ানাভুক্ত ১ জন, নিয়মিত মামলায় ১জন এবং মহানগরীর বিভিন্ন এলাকা হতে ৮ জন হকারকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশ ৫ পিস ইয়াবা, ৫ পুড়িয়া গাঁজা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code