প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে হামের উপসর্গ মারা গেল আরিশা

editor
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৬, ০১:০৯ অপরাহ্ণ
সিলেটে হামের উপসর্গ মারা গেল আরিশা

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) শিশুটির পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) শিশুটির পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তারা জানায় বুধবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউতে শিশুটি মৃত্যুবরণ করে।

Manual5 Ad Code

ওই শিশুর নাম আরিশা। বয়স মাত্র ৫ মাস। সে সুনামগঞ্জের ছাতক থানা এলাকার ইব্রাহিম মিয়ার মেয়ে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গত সোমবার এই হাসপাতালে ৪ মাসের আরেক শিশু হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে।

Manual4 Ad Code

এদিকে ওসমানীর উপপরিচালক মাহবুবুল আলম জানিয়েছেন, আরিশার রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার ফল এখনো পাওয়া যায়নি।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে দুজনের হাম শনাক্ত করা হয়েছে।

এ নিয়ে বিভাগে হাম শনাক্ত রোগী ৩৯ জন। এর মধ্যে সিলেট জেলার ১০ জন, মৌলভীবাজারের ১২ জন, সুনামগঞ্জের ১১ জন ও হবিগঞ্জের ৬ জন (২ জন রুবেলা)।

Manual2 Ad Code

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৩৬ জন। এ ছাড়া সিলেট বিভাগে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০১।

Manual1 Ad Code

এরমধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ৫৬ ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৮ জন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code