প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে একদিনে আরও ৩৬ শিশু হাসপাতালে ভর্তি

editor
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ণ
সিলেটে একদিনে আরও ৩৬ শিশু হাসপাতালে ভর্তি

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে একদিনে আরও ৩৬ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের ১৪টি হাসপাতালে এই রোগের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছ ১১০ জনে। আর হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সিলেটে মারা গেছেন ৩ শিশু। স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

Manual6 Ad Code

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী রবিবার সকাল ৯টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় হাম আক্রান্ত আরও একজন সনাক্ত হয়েছেন। আর এ নিয়ে সিলেট বিভাগে নমুনা পরীক্ষায় হাম আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন ৪২ জন।

সিলেটে ল্যাব টেস্টের সুযোগ না থাকায় উপসর্গ নিয়ে আসা রোগীদের হামের চিকিৎসা দেওয়া হচ্ছে। কোন রোগীর অবস্থা সংকটাপন্ন হলে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষা করে রিপোর্ট আনা হচ্ছে।

Manual4 Ad Code

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গেল ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে আরও ৩৬ জন শিশু ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে ২২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪ জন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি হয়েছেন।

Manual2 Ad Code

রবিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের ১৪টি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল ১১০ জন। এর মধ্যে সর্বোচ্চ ৬০ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।

এছাড়া বিভাগের অন্য হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর মধ্যে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৬ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন চিকিৎসাধীন আছেন।

এ ছাড়া ১ জন করে ভর্তি আছেন মাউন্ট এডোরা হাসপাতাল, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল, হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে ৩ শিশুর মৃত্যু হয়েছে। তিনজনই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code