প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র নিলেন যারা

editor
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ণ
সিলেটের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র নিলেন যারা

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য নির্বাচন কমিশন (ইসি) থেকে সিলেট বিভাগের অন্তত একডজন নেত্রী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখন দল থেকে মনোনয়নের ব্যাপারে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা ইসি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

Manual7 Ad Code

দলীয় সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত সিলেট বিভাগের যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত। দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হলে মনোনয়নবঞ্চিতরা তাদের মনোনয়নপত্র জমা দিবেন না। সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২১ এপ্রিল।

Manual2 Ad Code

এখন পর্যন্ত সিলেট বিভাগের যেসব নেত্রী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার, সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বোন তাহসিন শারমিন তামান্না, সিলেট মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, সাবেক প্রধামন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব আবুল হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার মেয়ে সৈয়দা আদিবা হোসেন, প্রয়াত যুক্তরাজ্য বিএনপি নেতা কমর উদ্দিনের মেয়ে ছাবিনা খান, সুনামগঞ্জের ছালমা আক্তার, নিহার সুলতানা তিথী, বীথিকা বিনতে হোসাইন, এডভোকেট তহমীনা আকতার হাসেমী, বিএনপির কেন্দ্রীয় সদস্য এডভোকেট মুন্নী খানম (হাদিয়া চৌধুরী মুন্নি) এবং মুনমুন তালুকদার।

Manual6 Ad Code

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। এরপর মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল দায়েরের তারিখ ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code