প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে বিজিবির অভিযানে আটক অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য- প্রাণী

editor
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৬, ০১:২৫ অপরাহ্ণ
সিলেটে বিজিবির অভিযানে আটক অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য- প্রাণী

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য ও প্রাণী আটক করেছে।
রবিবার (১৯ এপ্রিল) এসব পণ্য ও প্রাণী আটক করা হয়।

Manual6 Ad Code

বিজিবি জানায়, সিলেট সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, সোনালীচেলা, শ্রীপুর, দমদমিয়া, প্রতাপপুর, সংগ্রাম, তামাবিল, সোনারহাট, বিছনাকান্দি বিওপির চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গরু, জিরা, চিনি, টায়ার, শাড়ী, কম্বল, চকলেট, ক্রিম, অলিভ অয়েল, ফেসওয়াস, সাবান, মেহেদী, বিস্কুট, বিড়ি, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে সুপারি, শিং মাছ ছাড়াও অবৈধভাবে নদী থেকে বালু, পাথর উত্তোলনকারী বারকী নৌকা আটক করে।

Manual4 Ad Code

এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ৪৮ লাখ ৬৮ হাজার ৬ শত ৪০ টাকা।

Manual7 Ad Code

এ ব্যাপারে বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক বলেন, আটক চোরাচালানী মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে আমাদের অভিযান চলবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code