নিজস্ব প্রতিবেদক:
কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক করে ধর্ষণ করেছে এক যুবক। ঘটনাটি সামাজিকভাবে মীমাংসা না হওয়ায় কোন উপায় না পেয়ে ওই কিশোরীর ভাই থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে পালিয়ে যান মামলার আসামী রাহিম মিয়া (২৩) নামের ওই যুবক।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল তাকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন কালাপুর এলাকা থেকে গ্রেফতার করে।
Manual6 Ad Code
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে মৌলভীবাজার সদর থানা পুলিশ তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গ্রেফতারকৃত রাহিম মিয়া মৌলভীবাজার জেলার রঘুনন্দনপুর গ্রামের শফিক মিয়ার ছেলে।
Manual3 Ad Code
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে এসব তথ্য জানায় র্যাব।
Manual5 Ad Code
র্যাব জানায়, কিশোরী মৌলভীবাজার জেলার বাসিন্দা। গ্রেফতারকৃত রাহিম মিয়ার বাড়ি ও কিশোরীর বাড়ির পাশাপাশি হওয়ায় সে প্রায় সময় তাদের বাড়িতে আসা যাওয়া করত। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২ মার্চ ভোরে রাহিম মিয়া কিশোরীর ঘরে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ভিকটিমের ভাই ভিকটিমের ঘরে মানুষের শব্দ শুনে তার ঘরে গিয়ে রাহিম মিয়াকে দেখতে পেলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকরলে তাকে আটক করা হয়। অতঃপর বিষয়টি সামাজিকভাবে মীমাংসা হওয়ার কথা বলে বিবাদীকে তার পরিবারের লোকজন নিয়ে যান। পরবর্তীতে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা না হওয়ায় ভিকটিমের ভাই মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।