প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

নাশকতার শঙ্কায় সিলেটসহ দেশজুড়ে নিরাপত্তা জোরদার

editor
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ণ
নাশকতার শঙ্কায় সিলেটসহ দেশজুড়ে নিরাপত্তা জোরদার

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। সম্প্রতি একটি গোয়েন্দা প্রতিবেদনে নিরাপত্তা বাড়ানোর সুপারিশের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Manual1 Ad Code

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি রাজনৈতিক চক্র সরকারকে বেকায়দায় ফেলতে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের চেষ্টা করতে পারে—এমন আশঙ্কার ভিত্তিতেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Manual6 Ad Code

এ বিষয়ে পুলিশের একটি বিশেষ গোয়েন্দা সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কোনো দুষ্কৃতী চক্র যাতে অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পারে, সে জন্য সারা দেশের প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশের বিভিন্ন বিশেষ ইউনিট মাঠে সক্রিয় রয়েছে এবং যেকোনো নৈরাজ্য প্রতিরোধে প্রস্তুত আছে।

Manual1 Ad Code

পুলিশ সদর দপ্তরের আরেক কর্মকর্তা জানান, গোয়েন্দা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সিলেটসহ দেশজুড়ে পুলিশকে আরও সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। সম্ভাব্য নাশকতা বা নৈরাজ্য প্রতিরোধে সরকারকে সর্বাত্মক সহযোগিতা দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code