প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেট নগরীর শিবগঞ্জ থেকে সিদ্দিক আমিন আটক

editor
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ণ
সিলেট নগরীর শিবগঞ্জ থেকে সিদ্দিক আমিন আটক

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগরের শাহপরান (রহ.) থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪ বোতল ভারতীয় মদসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত সিদ্দিক আমিন গোয়াইনঘাট উপজেলার নলজুড়ী (দক্ষিণ বস্তি) গ্রামের আব্দুল জলিলের ছেলে।

শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টায় শাহজালাল উপশহর অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খন্দকার জাফর ইমামের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় শিবগঞ্জ এলাকার শাকিল কমিউনিটি সেন্টারের সামনে পাকা সড়ক থেকে সিদ্দিক আমিন (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

Manual7 Ad Code

পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে ৩৭৫ মিলিলিটার ধারণক্ষমতার ১৪ বোতল “ICONIQ WHITE” নামের ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার টেবিল ২৪ (ক) অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। যার নম্বর ২৫ এবং তারিখ ২৬ এপ্রিল ২০২৬।

Manual2 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code