নিজস্ব প্রতিবেদক :
সিলেটের ধোপাগুল থেকে সুহেল মিয়া (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানাপুলিশ। তিনি একজন মাদক ব্যবসায়ী বলে দাবী পুলিশের।
বুধবার (৬ মে) বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, মঙ্গলবার দিবাগত বুধবার রাত ১২টার দিকে এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকার সৈয়দ মার্কেটের পেছনে অভিযান চালিয়ে ১২৮ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
Manual7 Ad Code
সুহেল মিয়া ধোপাগুল এলাকার মৃত জমসেদ আলীর ছেলে।
Manual3 Ad Code
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এয়ারপোর্ট থানায় মামলা (নং-৭/৬/৫/২৬) দায়ের করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।