সিলেটে দোকানে দোকানে ঘুরে অভিনবপন্থায় চুরি করতো তারা
সিলেটে দোকানে দোকানে ঘুরে অভিনবপন্থায় চুরি করতো তারা
editor
প্রকাশিত মে ১০, ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ণ
Manual5 Ad Code
নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীর বিভিন্ন স্থানে দোকানে গিয়ে অভিনবপন্থায় চুরি করতো সংঘবন্ধ চক্রটি। দোকানে গিয়ে চক্রের পুরুষ সদস্যরা বিভিন্ন পণ্যের মূল্য নিয়ে দর কষাকষি করে। এই ফাঁকে নারী সদস্যরা ক্যাশ বাক্স হতে নগদ টাকা ও মোবাইল ফোনের এমবিকার্ডসহ মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায়।
সংঘবদ্ধ ওই চোরচক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানাপুলিশ।
Manual3 Ad Code
গ্রেফতারকৃতরা হলো- আকাশ ওরফে আপন (৩০), ফকির আলী (৩১), সাদিকা বেগম (২১), ফাইজা বেগম (২৩), মো. নাহিদ সিকদার (২৪), রোকেয়া বেগম (৫০) ও শুভরাজ (২২)। তাদের কাছ থেকে নগদ ৪ হাজার ১৩০ টাকা উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Manual2 Ad Code
এসএমপির মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনজুরুল আলম জানান, গত ২৮ জানুয়ারি বিকেল ৪টার দিকে নগরীর গোয়াইপাড়া এলাকার চাষনিপীর মাজার রোডস্থ সাফওয়ান স্টোরে সংঘবদ্ধ চোরচক্রের সদস্যরা প্রবেশ করে। এসময় মহিলা সদস্যরা বোরকা পরে ক্রেতা সেজে দোকানের ভেতর অবস্থান নেয়। আর পুরুষ সদস্যরা বিভিন্ন পণ্যের মূল্য নির্ধারণ করার ভান করে দোকান মালিককে ব্যস্ত রাখে।
এই সুযোগে চক্রের নারী সদস্য অত্যন্ত কৌশলে ক্যাশ বাক্স হতে নগদ ২ লাখ ৩০ হাজার টাকা এবং ২০ হাজার টাকা মূল্যের মোবাইল ইন্টারনেটের এমবি ও মিনিট কার্ড চুরি করে নিয়ে যায়।
গত ২৯ এপ্রিল সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে মজুমদারী এলাকার ‘ইরাম জেনারেল স্টোর’ থেকে একই কৌশলে ৮৭ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
Manual8 Ad Code
চুরির এই দুই ঘটনায় সিলেট এয়ারপোর্ট থানায় দুটি মামলা দায়ের হয়। ওই দুই মামলায় গ্রেফতারকৃত ৭ জনকে আদালতে সোর্পদ করা হয়েছে।
Manual7 Ad Code
পুলিশ জানিয়েছে, ওই চক্র সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারসহ আশপাশের জেলার বিভিন্ন এলাকায় শপিংমল, সুপার শপ, বিপণিবিতান ও দোকানপাটে বোরকা পরে ক্রেতা সেজে প্রবেশ করে কৌশলে চুরি করে আসছে।