প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে বিজিবির অভিযানে জব্দ কোটি টাকার চোরাই পণ্য

editor
প্রকাশিত মে ১৬, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
সিলেটে বিজিবির অভিযানে জব্দ কোটি টাকার চোরাই পণ্য

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে কোটি টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। শনিবার (১৬ মে) বার্ডাগার্ড বাংলাদেশের সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এসব পণ্য জব্দ করে।

Manual4 Ad Code

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট সীমান্তবর্তী সোনালীচেলা, বাংলাবাজার, সংগ্রাম, প্রতাপপুর, কালাসাদেক, এবং পান্থুমাই বিওপি চোরাচালানী বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, গরু, চিনি, বিড়ি, কম্বল, মেডিসিন, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে চা-পাতার চালান পরিত্যাক্ত অবস্থায় জব্দ করে।

এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ১ কোটি ১৮ লাখ ৩৯ হাজার ৫ শ’ টাকা।

Manual4 Ad Code

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

Manual8 Ad Code

আটককৃত চোরাচালানী মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code