সিলেট র্যাবের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২
সিলেট র্যাবের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২
editor
প্রকাশিত মে ১৭, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
Manual3 Ad Code
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জ থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার ও তদন্তেপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
রবিবার (১৭ মে) রাত সাড়ে ১২টার দিকে (শনিবার দিবাগত) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুনামগঞ্জ সদরের কুতুবপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জ সদর থানার মঙ্গলকাটা গ্রামের মৃত হেলালুল ইসলামের ছেলে মো. শরিফুল ইসলাম রিমন (৩২) ও নায়েব আলীর ছেলে মো. আলতাফ হোসেন (৪২)।
Manual7 Ad Code
র্যাব জানায়, সুনামগঞ্জ সদর থানার নবীনগর এলাকার বাসিন্দা এক ব্যবসায়ী গত ২২ মার্চ সন্ধ্যা ৭টার দিকে বনকুঠির রিসোর্টের গেইটে তার মোটরসাইকেল পার্কিং করে ভেতরে প্রবেশ করেন। ফিরে এসে তিনি আর তার মোটরসাইকেল পাননি। এ ঘটনায় ভিকটিম সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং তদন্তেপ্রাপ্ত আসামি হিসাবে রিমন ও আলতাফকে গ্রেপ্তার করেন।
Manual3 Ad Code
তাদেরকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার কে এম শহিদুল ইসলাম সোহাগ।