সিলেটে পশুর হাট নিয়ে যে বার্তা দিলেন পুলিশ কমিশনার
সিলেটে পশুর হাট নিয়ে যে বার্তা দিলেন পুলিশ কমিশনার
editor
প্রকাশিত মে ২০, ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ
Manual4 Ad Code
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহা সামনেই। স্থায়ী অস্থায়ী সবধরনের হাটে দিনদিন ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। এদিকে আবার এসময়ে এসে অস্থায়ী পশুর হাটের ইজাদারদের মনে জাগছে নানান আশঙ্কা। শেষ পর্যন্ত তাদের ব্যবসা হবেতো? নাকি অন্যান্য বছরের মতো এখানো সেখানে অলিতে গলিতে বসবে পশুর হাট?
তবে তাদের এসব প্রশ্নের উত্তর দিয়েছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি পরিস্কার বলেছেন, সিলেট মহানগর এলাকায় এবার স্থায়ী একটি আর অস্থায়ী ৫টি- এই ৬টির বেশি কোনো পশুর হাট বসতে দেওয়া হবেনা।
Manual1 Ad Code
তার এমন বক্তব্যে অনুমোদনহীন অস্থায়ী পশুর হাট বসিয়ে যারা অবৈধ আয়ের ধান্দা করেন তারা নিশ্চয়ই নড়ে চড়ে বসছেন।
এদিকে আবার সচেতন মহলের একাংশের মন্তব্য অন্যরকম। তারা বলছেন, ফি বছরইতো এমন ঘোষণা দেওয়া হয়। ঈদের দু’একদিন আগে আবার নগরীর যত্রতত্র প্রকাশ্যে পশুর হাট বসলেও কেউ কোনো টু শব্দও করেনা।