প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে রেললাইনে মিলল নারীর কাটা মরদেহ

editor
প্রকাশিত মে ২১, ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ণ
সিলেটে রেললাইনে মিলল নারীর কাটা মরদেহ

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক
সিলেটের দক্ষিণ সুরমায় রেললাইনে ট্রেনে কাটা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

Manual5 Ad Code

তবে পুলিশ তাৎক্ষণিক ওই নারীর পরিচয় সনাক্ত করতে পারেনি। খবর পেয়ে পিবিআই এর একটি দলও ছুটে গেছে ঘটনাস্থলে।

দক্ষিণ সুরমার পারাইচক এলাকায় রেললাইনে লাশটি পাওয়া যায়। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর।

Manual7 Ad Code

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই মহিলা ভবঘুরে ছিলেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে- এটি একটি দুর্ঘটনা।

সিলেট রেলওয়ে থানার ওসি মো. আব্দুল কুদ্দুস বলেন- লাশের ময়না তদন্ত হবে। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পিবিআই-ও পৌঁছেছে।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code