প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে ২৩৩ জন পাকড়াও

editor
প্রকাশিত মে ২৩, ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ণ
সিলেটে ২৩৩ জন পাকড়াও

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
অপরাধ নিয়ন্ত্রণে সিলেট মহানগর পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে। মহানগরী এলাকায় পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ২৩৩ জন অপরাধীকে গ্রেফতার করেছে। গত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের ছয়টি থানা, ফাঁড়ি ও গোয়েন্দা পুলিশ ৬৭ জন ও এছাড়া শনিবার (২৩ মে) সকাল ৮টা পর্যন্ত আরও ১৬৬ জনকে গ্রেফতার করেছে।

শনিবার (২৩ মে) দুপুরে এসব তথ্য জানায় মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। একই সাথে মহানগর ট্রাফিক পুলিশ ১শত বিভিন্ন ধরণের যানবাহনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিয়েছে বলে পুলিশ জানায়।

Manual6 Ad Code

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী, পরোয়ানাভুক্ত আসামি, জুয়াড়ি, চোরাচালানকারী, কিশোর গ্যাং সদস্য, দালাল, ভেজাল খাদ্য প্রস্তুতকারী এবং মহানগর আইনে গ্রেফতার হওয়া ব্যক্তিরা রয়েছেন। এছাড়াও ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ১০০টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code