প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান

editor
প্রকাশিত মে ২৪, ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ণ
সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী এবং সিলেট-১ আসনের এমপি খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রচেষ্টায় সিলেট-চট্টগ্রাম ও সিলেট-কক্সবাজার রুটে চালু হতে যাচ্ছে বিমানের ফ্লাইট।

রবিবার (২৪ মে) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর এমডি কাইজার সোহেল আহমেদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন মন্ত্রী।
ঈদুল আজহার পর পরই এ বিষয়ে জরুরি সভা অনুষ্ঠিত হবে।

Manual2 Ad Code

জানা গেছে, ইতোমধ্যে সিলেট-চট্টগ্রাম ও সিলেট-কক্সবাজার রুটে ফ্লাইট চালু করার বিষয়টি অগ্রাধিকার তালিকায় নিয়েছে বিমান বাংলাদেশ।

Manual8 Ad Code

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুবুল আলম।

Manual8 Ad Code

তিনি জানিয়েছেন, সিলেট-চট্টগ্রাম ও সিলেট-কক্সবাজার রুটে ফ্লাইট চালুর বিষয় ছাড়াও বিমানের এমডির সঙ্গে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিমানের কার্গো সার্ভিস উন্নত করার ব্যাপারে আলোচনা হয়েছে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code