প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই সফর, ১৪৪৮ হিজরি

সিলেটে যে কারণে লাখ টাকা জরিমানা

editor
প্রকাশিত জুন ১০, ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ণ
সিলেটে যে কারণে লাখ টাকা জরিমানা

Manual3 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৯ জুন) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে রাঙপানি নদীর তীরবর্তী একটি স্টোন ক্রাশার মিলে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের প্রমাণ পাওয়া যায়। এ সময় প্রশাসন একটি পে-লোডার, বিপুল পরিমাণ পাথর জব্দ এবং পে-লোডারের চালককে আটক করে।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুযায়ী অবৈধ বালু উত্তোলনের দায়ে সংশ্লিষ্টদের এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Manual3 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায় বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন অমান্য করে প্রাকৃতিক সম্পদ আহরণ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সকলকে সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।

Manual6 Ad Code

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code