প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে সফর, ১৪৪৮ হিজরি

দুদিনে সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

editor
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ণ
দুদিনে সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুদিনে ১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Manual1 Ad Code

বিজিবি জানায়, তাদের ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জের বাংলাবাজার, লাফার্জ, লবিয়া, সংগ্রাম, দমদমিয়া সোনারহাট, বিছনাকান্দি, প্রতাপপুর, পান্থুমাই, উৎমা, মিনাটিলা, কালাইরাগ, কালাসাদেক এবং পাথরকোয়ারি বিওপি’র জোয়ানরা মঙ্গল ও বুধবার বিভিন্ন সময় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় চিনি, কমলা, কম্বল, সাবান, ক্রিম, গরুর মাংস, গরু, চকলেট, সুপারি, বিড়ি, বিয়ার ও মোটরসাইকেল এবং বাংলাদেশ হতে পাচার করতে যাওয়া বিপুল পরিমাণ রসুন ও শিং মাছ জব্দ করে।

এছাড়া চোরাচালানের মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাও জব্দ করে বিজিবি।
জব্দকৃত চোরাই মালামালের আনুমানিক বাজামূল্য ১ কোটি ৭১ লাখ ১৫০ টাকা।

Manual4 Ad Code

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) বলেন- সীমান্ত নিরাপদ রাখতে ও চোরাচালন ঠেকাতে এমন অভিযান অব্যাহত থাকবে।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code