সুনামগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ আরও দুজনের লাশ উদ্ধার
সুনামগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ আরও দুজনের লাশ উদ্ধার
editor
প্রকাশিত আগস্ট ২, ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ণ
Manual4 Ad Code
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকাডুবিতে নিখোঁজ আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।
Manual3 Ad Code
রবিবার সকালে জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে তাঁদের লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
Manual2 Ad Code
শনিবার ভোররাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে ওই নৌকাডুবির ঘটনা ঘটে। এতে নৌকার অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও চারজন নিখোঁজ ছিলেন।
গতকাল নিখোঁজ অরুণ দেবনাথ (৪০) ও সতীন্দ্র দেবনাথের (৫২) লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ (রবিবার) বেলা ১১টার দিকে হাওরে নিখোঁজ অধীর দেবনাথ (৫০) ও হেমেন্দ্র দেবনাথের (৫৫) লাশ ভেসে ওঠে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে জগন্নাথপুর উপজেলার বালুচর এলাকার একটি বাড়িতে কীর্তন অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে ভবানীপুর গ্রামের ৯ জন সেখানে গিয়েছিলেন। কীর্তন শেষে গতকাল ভোররাতে তাঁরা একটি ছোট নৌকায় বাড়ি ফিরছিলেন। এ সময় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছিল। নৌকাটি মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় এসে ঝড়ের কবলে পড়ে একপর্যায়ে ডুবে যায়।
Manual8 Ad Code
এতে নৌকায় থাকা চারজন নিখোঁজ হন। গতকাল স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করেন এবং আজ নিখোঁজ অপর দুজনের লাশ উদ্ধার হয়েছে।
পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম।