প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৫

editor
প্রকাশিত আগস্ট ২, ২০২৬, ০১:৪৩ অপরাহ্ণ
সিলেটে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৫

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে পুলিশের অভিযানে ৩৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যবস্থা নেওয়া হয়েছে ৭৬টি যানবাহনের বিরুদ্ধে।
রবিবার (২ আগস্ট) বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। তারা জানায়, শনিবার (১ আগস্ট) রাত ১২টা থেকে (শুক্রবার দিবাগত) এ অভিযান শুরু হয়। চলে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

Manual7 Ad Code

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত আসামি ও মেট্রো অধ্যাদেশে গ্রেপ্তারকৃত আসামি।

Manual4 Ad Code

এসময় ১০ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়েছে। এছাড়াও অভিযানে ৭৬টি যানবাহনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়।

Manual4 Ad Code

এরমধ্যে ৪৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৩১টিকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করে সবাইকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code