প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে থামছে না হামের প্রকোপ, একদিনে হাসপাতালে আরও ১৬৩

editor
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ণ
সিলেটে থামছে না হামের প্রকোপ, একদিনে হাসপাতালে আরও ১৬৩

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগে হামের প্রকোপ থামছেই না। প্রতিদিনই নতুন করে সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ১৬৩ জন ভর্তি হয়েছেন।

Manual1 Ad Code

তবে এ সময়ে সন্দেহভাজন হামে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ৬ অক্টোবরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১৬৩ জনের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৪ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬০ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন রয়েছেন।

এ নিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহভাজন হামের রোগী ভর্তি রয়েছেন ৫৪২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪১১ জন, সুনামগঞ্জে ৭০ জন, মৌলভীবাজারে ২৮ জন এবং হবিগঞ্জে ৩৩ জন।

Manual3 Ad Code

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জন। এর মধ্যে সিলেটে ৪০৮ জন, হবিগঞ্জে ১৫৮ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জে নিশ্চিত হামের রোগীর সংখ্যার মধ্যে রুবেলায় আক্রান্ত দুজনও রয়েছেন।

Manual3 Ad Code

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ পর্যন্ত বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হামে মোট ১৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহভাজন হামে ১৭২ জন এবং নিশ্চিত হামে ১০ জনের মৃত্যু হয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৭৩ জন, হবিগঞ্জে ২৮ জন, মৌলভীবাজারে ১৫ জন এবং সুনামগঞ্জে ৬৬ জনের মৃত্যুর তথ্য উল্লেখ করা হয়েছে।সিলেটের সংস্কৃতি

হাসপাতালে প্রতিদিন নতুন রোগী ভর্তি হওয়া এবং বিপুলসংখ্যক সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন থাকায় বিভাগের হামের পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটছে না।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code