সিলেটে ১৩ জিপি-পিপিসহ ১২১ আইন কর্মকর্তা নিয়োগ, কারা পেলেন দায়িত্ব
সিলেটে ১৩ জিপি-পিপিসহ ১২১ আইন কর্মকর্তা নিয়োগ, কারা পেলেন দায়িত্ব
editor
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ণ
Manual5 Ad Code
নিজস্ব প্রতিবেদক :
সিলেটের বিভিন্ন আদালতে ১ জন গভমেন্ট প্রসিকিউটার (জিবি), ১২ জন পাবলিক প্রসিকিউটর (পিপি) সহ ১২১ জন আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো: ফারুক হোসাইন হোসাইন সাক্ষরিত এক অফিস আদেশে এসব আইন কর্মকর্তাদের নিয়োগ প্রদান করা হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে এতে জানানো হয়।
Manual7 Ad Code
নিয়োগপ্রাপ্তদের মধ্যে ১ জন জিপি ১২ জন পিপি ও বাকীরা অতিরিক্ত পিপি ও সহকারী পিপি।
এরমধ্যে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌশলী জিপি হয়েছেন- শামীম আহমদ সিদ্দিকী।
এ আদালতেরর অতিরিক্ত সরকারি কৌসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন- মো. তানভির আক্তার খাঁন, মো. জাফর ইকবাল তারেক, সৈয়দ খালেদ হোসেন, মো. নুরুল আনাম চৌধুরী, মো. রেজওয়ান আহমদ চৌধুরী, মোহাম্মদ আবুল ফজল, মোহাম্মদ আব্দুল ফাত্তাহ, মো. রব নেওয়াজ রানা, মো. শামীম আহমদ, মো. মুজাকীর হোসেন কামালি।
সিলেট জেলা জজ আদালতের সহকারি সরকারি কৌসুলি হয়েছেন- মাহবুবুর রহমান, মো. মহিদুল হক, মো. ফখরুজ্জামান, হাবিব আহমদ, মো. নাজমুল হুদা, গাজী আহমেদ নকীব মনজুর আহমদ, শেখ পপি, সৈয়দ ফেরদৌস আহমেদ, মফিক উদ্দিন, মোহাম্মদ আব্দুল বাতেন, মোঃ তৌফিক এলাহী চৌধুরী, মোহাম্মদ আলী, মলয় কান্তি পাল।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হয়েছেন মো আশিক উদ্দিন।
এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হয়েছেন মো. আক্তার বঙ্গ, মোঃ এনামুল হক রহমান, আল আসলাম মুমিন, মোহাম্মদ খালেদ আহমদ জোবায়ের, ইকবাল আহমদ, মোঃ মামুন আহমদ (রিয়ন), মোঃ আনহারুজ্জামান, মোঃ ছমির উদ্দিন, মোঃ আব্দুল মুকিত, মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ, মোঃ লিয়াকত আলী, মোঃ শাহরিয়া-উজ-জামান পলাশ, মোবারক হোসেন, মোঃ শাহজাহান সিদ্দিকী, মোঃ বদরুল আলম (শিপন), মোহাম্মদ মির্জা হোসেন, মোঃ আবু বকর সিদ্দিক, নূর আহমদ, সৈয়দ মোহাম্মদ তারেক, মোঃ খালেেদ হোসেন, মোঃ আতিকুল হক, নুররাত হাসিনা, আমিনুল হক খান, মোঃ মুছলেহ উদ্দিন, নাদিরা আক্তার চৌধুরী, মোঃ মঈনুল হক বুলবুল।
মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হয়েছেন মোহাম্মদ মোমিনুল ইসলাম।
এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হয়েছেন জোহরা জেসমিন, মোঃ আব্দুল মুকিত, মির্জা মোহাম্মদ ইয়াকুত হোসেন, এফ এইচ এম সাজেদুল ইসলাম সজিব, নজরুল ইসলাম, মনজুর ইলাহী সামি, আবু ফাহাদ, মিজানুর রহমান চৌধুরী, মোঃ আলী হায়দার ফারুক, আশুর রাজ্জাক খান রাজ, জামীমুল ইসলাম জামী, নজরুল ইসলাম।
বিভাগীয় বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হয়েছেন শাহ আশরাফুল ইসলাম আশরাফ। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর হয়ছেন মোঃ হাবিবুর রহমান হাবিব, এ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল): জমিরুল ইসলাম চৌধুরী।
আইন মন্ত্রণালয়ের অফিস আদেশে বলায় হয়- উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, সিলেট জেলার জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীন অন্যান্য আদালতসহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মহানগর দায়রা জজ আদালত ও এর অধীন অন্যান্য আদালতসহ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও বিভাগীয় বিশেষ জজ আদালত, শিশু আদালত এবং বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনালে পূর্বে নিয়োগকৃত সকল সরকারী আইনজীবীর নিয়োগাদেশ বাতিলক্রমে তাঁদেরকে স্ব স্ব পদের দায়িত্ব হতে অব্যাহতি প্রদানপূর্বক সিলেট জেলা আইনজীবী সমিতির এসব আইনজীবীদেরকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ প্রদান করা হলো।