সকালেই দুঃসংবাদ, সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
সকালেই দুঃসংবাদ, সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
editor
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ণ
Manual6 Ad Code
স্টাফ রিপোর্টার:
সিলেটে-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় অনুপ কুমার (৫৫) ও আনোয়ারুল আজিম (৪০) নামের দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বৈষামোড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।
প্রাথমিক অবস্থায় নিহত দুজনের বাড়ি নরসিংদী জেলা সদরে বলে জানা গেছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, নরসিংদী থেকে দুজন মোটরসাইকেলে সিলেট অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে বৈষামোড়া নামক এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অনুপ কুমার নামে একজন নিহত হন এবং আনোয়ারুল আজিম নামে অপরজন গুরুতর আহত হন।
Manual2 Ad Code
পরে আহতকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
তিনি আরো জানান, ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।