প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটে একমাসে ৩৪ লাখ টাকা জরিমানা, কা রা গা রে ২২২ জন

editor
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৬, ০১:২৯ অপরাহ্ণ
সিলেটে একমাসে ৩৪ লাখ টাকা জরিমানা, কা রা গা রে ২২২ জন

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে অপরাধ দমনে কঠোর অবস্থানে জেলা প্রশাসন। অপরাধীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা, দেওয়া হচ্ছে না কাউকে ছাড়। গত সেপ্টেম্বর মাসজুড়ে জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত হয়েছে মোবাইল কোর্ট অভিযান।

Manual1 Ad Code

গত মাসে মোট ১৬১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে বিভিন্ন অপরাধের দায়ে ৬১৩টি মামলা দায়ের করা হয়েছে। আদায় করা হয়েছে ৩৪ লাখ ২৩ হাজার ৮ টাকা জরিমানা। একই সাথে ২২২ জন অপরাধীকে সরাসরি কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসন জানায়, অবৈধ বালু উত্তোলন, মাদক, বাজার সিন্ডিকেট, খাদ্যে ভেজাল প্রতিরোধ, পরিবেশ রক্ষা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়েছে।
জানা গেছে, অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে সবচেয়ে বড় আর্থিক দণ্ড দেওয়া হয়েছে। এ আইনে ৩৯টি মামলায় সর্বোচ্চ ১৫ লাখ ৫০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ১৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮২টি মামলা দায়ের করা হয়। এতে জরিমানা আদায়ের পাশাপাশি রেকর্ডসংখ্যক ১৯২ জনকে কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় দণ্ডবিধির আওতায় ২০৪টি মামলা করা হয়। এতে ৪ লাখ ৬০ হাজার ৬৬০ টাকা জরিমানা ও ১৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৮টি মামলায় ৩ লাখ ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য আইনে ২টি মামলায় ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ঔষধ ও কসমেটিকস আইনে ৮টি মামলায় জরিমানা করা হয় ১ লাখ ৫০ হাজার টাকা। সিটি কর্পোরেশন আইনে ১০২টি মামলায় আদায় হয়েছে ১ লাখ ২৪ হাজার টাকা।

Manual2 Ad Code

সড়ক পরিবহন আইনে ২১টি মামলায় জরিমানা করা হয় ১ লাখ ৮ হাজার ৭০০ টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা আইনে ২টি মামলায় জরিমানা করা হয়েছে ১ লাখ ৫ হাজার টাকা। কৃষি বিপণন আইনে ৫টি মামলায় ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ সংরক্ষণ আইনে ৩টি মামলায় জরিমানা করা হয়েছে ৪৫ হাজার টাকা। ওজন ও পরিমাপ আইনে ২টি মামলায় আদায় করা হয় ৪০ হাজার টাকা জরিমানা।

Manual5 Ad Code

এছাড়া মেডিকেল প্র্যাকটিস অধ্যাদেশে ৩টি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার আইনে ২টি মামলায় আদায় হয়েছে ১৮ হাজার টাকা। জুয়া প্রতিরোধ আইনে ৩টি মামলায় ২ হাজার ১৫০ টাকা জরিমানার পাশাপাশি ২ জনকে কারাদণ্ড দেওয়া হয়। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ১টি মামলায় জরিমানা করা হয় ৫ হাজার টাকা। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনে ১টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলায় আদায় হয়েছে ২ হাজার ৩০০ টাকা জরিমানা। স্থানীয় সরকার (ইউপি) আইনে ১টি মামলায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব বলেন, সিলেটে কোনো ধরনের অবৈধ দখলদার, মাদক কারবারি কিংবা আইন অমান্যকারীকে ছাড় দেওয়া হবে না; জনস্বার্থ রক্ষা ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code