হবিগঞ্জে গাড়িচাপায় প্রাণ গেল ৫ বছরের নিহার, চালক আ ট ক
হবিগঞ্জে গাড়িচাপায় প্রাণ গেল ৫ বছরের নিহার, চালক আ ট ক
editor
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ণ
Manual5 Ad Code
নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জে গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহা আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে শহরের আমিরচাঁন কমপ্লেক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহা আক্তার হবিগঞ্জ সদর উপজেলার পৈল গ্রামের আয়াত আলীর মেয়ে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গ্যারেজ থেকে গাড়ি বের হওয়ার সময় নিহা অসাবধানতাবশত গাড়ির নিচে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
Manual3 Ad Code
দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা ধাওয়া দিয়ে গাড়িচালককে গাড়িসহ আটক করে আমিরচাঁন কমপ্লেক্সে আটকে রাখেন। পরে খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
হবিগঞ্জ সদর থানা-পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে। আটক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।