প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সারিকার অচেনা রূপে চমকে গেল ভক্তরা!

editor
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
সারিকার অচেনা রূপে চমকে গেল ভক্তরা!

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক:

Manual6 Ad Code

সমুদ্রের নীলাভ জল, সাদা বাড়ি আর নীল গম্বুজের শহর সান্তোরিনি। গ্রিসের এই সুন্দর স্থাবে নীল পোশাকে ক্যামেরার সামনে ধরা দিলেন মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। সাধারণত এমন লুকে এর আগে খুব একটা দেখা যায়নি তাকে। এবার সামাজিক মাধ্যমে ছবিগুলো প্রকাশের পর তার এই অবতার নজর কেড়েছে ভক্তদের।

Manual3 Ad Code

 

রোববার দুপুরে ফেসবুকে সান্তোরিনি থেকে কয়েকটি ছবি শেয়ার করেছেন সারিকা। ছবিতে দেখা যায়, নীল রঙের লম্বা গাউনে কখনো দাঁড়িয়ে পোজ দিয়েছেন, কখনো আবার বসে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন তিনি।

দেখা যায়, পেছনে সাদা বাড়ি, নীল গম্বুজ আর এজিয়ান সাগরের দৃশ্য। সব মিলিয়ে ছবিগুলোতে সান্তোরিনির চেনা সৌন্দর্যও উঠে এসেছে।

 

ছবিগুলোর ক্যাপশনে সারিকা লিখেছেন, ‘এজিয়ান সাগরের স্বপ্ন যেন সত্যি। যেখানে আভিজাত্যের সঙ্গে মিশেছে এজিয়ানের নীল আর সাদা।’ তার পরনের নীল পোশাক আর চারপাশের নীল-সাদা পরিবেশ যেন একসঙ্গেই মিশে গেছে।

ছোট পর্দা ও মডেলিংয়ে দীর্ঘদিন ধরেই পরিচিত মুখ সারিকা সাবরিন। বিজ্ঞাপনের মডেল হিসেবে পরিচিতি পাওয়ার পর নাটকেও অভিনয় করেছেন তিনি।

 

Manual6 Ad Code

কাজের পাশাপাশি সামাজিক মাধ্যমেও নিয়মিত নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। তবে গাউনে খুব একটা দেখা যায়নি তাকে। ভক্তরা তার এই লুক দেখে যেন এবার চমকেই গিয়েছে। তাদের মন্তব্য এমন, সারিকাকে যেন নতুন করে দেখছেন তারা।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code