মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেটকারে করে পাচারের সময় ৬০ কেজি গাঁজার একটি বড় চালান আটক করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিলভার রঙের একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) ভোররাতে উপজেলার তেলিয়াপাড়া নোয়াহাটি মোড়ে পুলিশের বিশেষ অভিযানে এসব মাদক উদ্ধার ও তাদের আটক করা হয়।
Manual7 Ad Code
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির একটি দল নোয়াহাটি মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা তিনজনকে আটক করে পুলিশ।সংবাদ মাধ্যম
Manual8 Ad Code
আটক ব্যক্তিরা হলেন—মাধবপুর উপজেলার লোহাইদ গ্রামের কালা মিয়ার ছেলে মহিউদ্দিন (৩১), রিপন মিয়ার ছেলে আশিকুল ইসলাম আপন (২১) এবং জসিম মিয়ার ছেলে তামিম মিয়া (১৯)।
Manual1 Ad Code
হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুখেন্দ্র সরকার জানান, সংঘবদ্ধ একটি মাদক চোরাকারবারি চক্র প্রাইভেটকারে করে মাদক পাচার করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসআই জামাল মিয়া ও এএসআই নাজিম উদ্দিনসহ পুলিশের একটি দল এ অভিযানে অংশ নেয়। অভিযানে ৬০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে।সংবাদ মাধ্যম
Manual8 Ad Code
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর তাদের হবিগঞ্জ বিচারিক আদালতে সোপর্দ করা হবে।