বালাগঞ্জ সংবাদদাতা:
২৬ নভেম্বর ২০২৬ইং বালাগঞ্জে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ২০২৬ইং পালন করা হয়েছে। র্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ।
Manual4 Ad Code
বালাগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল বালাগঞ্জ এর উদ্যাগে আয়োজিত অনুষ্ঠানে আলোচনায় অংশ গ্রহন করেন বালাগঞ্জ থানার অফিসার ইন চার্জ মোঃ আব্দুল লতিফ তরফদার, বালাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আশিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্তী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ বাবুল হাসান, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, বিএনপি নেতা মকবুল মিয়া, মাসুক মিয়া, আজমান আলী, সাংবাদিক সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, অমির আলী, আবুল কাসেম অফিক, আবু তাহের, খামারি তুহিন আহমদ।
Manual3 Ad Code
ম্বাগত বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আ.জ.ম. সালাহ উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভেটেরারি ফিল্ড এসিটেন্ট আরাফাত, সন্তোষ ভট্রাচার্য। র্যালী, আলোচনা সভার পূর্বে অতিথি বৃন্দ প্রাণি সম্পদ এর বিভিন্ন প্রকাশনার ষ্টল পরিদর্শন করেন। পরে লিপলেট সহ একাধিক বই বিতরন করা হয়।
Manual6 Ad Code
বালাগঞ্জ উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আ.জ.ম. সালাহ উদ্দিন জানান সপ্তাহ ব্যাপী কর্মসুচীর মধ্যে রয়েছে প্রশিক্ষণ, খামার পরিদর্শন, ছবি আকা, কুইজ প্রতিযোগিতা ও প্রাণি চিকিৎসা ইত্যাদি।