নিজস্ব প্রতিবেদক :
সিলেটের গোয়াইনঘাটের জাফলং সীমান্ত এলাকা থেকে এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সংগ্রাম বিওপির টহল দল সীমান্তের ১২৭৩ নম্বর মেইন পিলারসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে। এ সময় পাচারের শিকার হতে যাওয়া এক ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে। আটক রুবেল দাস (২৭) সুনামগঞ্জের দিরাই থানার শিবারচর গ্রামের যতিন্দ্র দাসের ছেলে।