বিয়ানীবাজার পৌরশহরে অবস্থিত জেলা পরিষদের মালিকানাধীন পুকুরের বন্দোবস্ত বাতিল করার দাবীতে স্থানীয় গণঅধিকার ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে পৌরশহরের দক্ষিণ বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এই পুকুরটি অতি গুরুত্বপূর্ণ। পৌরশহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য পুকুরের চারপাশে ওয়াকওয়ে নির্মাণ করে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া প্রয়োজন।