প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে জাতির মুক্তির লড়াই চলছে: বিয়ানীবাজারে ভিপি নূর

editor
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ণ
ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে জাতির মুক্তির লড়াই চলছে: বিয়ানীবাজারে ভিপি নূর

Manual7 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, পরিবর্তনের সংগ্রামকে সাফল্যে পরিণত করার সময় এসেছে। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নিজেদের চিন্তা, সমাজ ও রাজনীতির সংস্কারও জরুরি। ক্ষমতাকেন্দ্রিক যে দানবীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, তা পরিবর্তন করতে হবে। দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনে তরুণদের নতুন রাজনীতিতে এগিয়ে আসতে হবে।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

তিনি বলেন, ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে জাতির মুক্তির লড়াই চলছে। এই লড়াইয়ে বাংলার মানুষকে বিজয়ী হতে হবে।

Manual1 Ad Code

 

তিনি আরোও বলেন, সম্প্রীতির বাংলাদেশ গড়তে হলে নতুন নেতৃত্বের বিকল্প নেই। গণঅধিকার পরিষদ সেজন্য নতুন নেতৃত্ব সৃষ্টির কাজ করছে। আগামী নির্বাচনে গণঅভ্যুত্থানের আকাংখা বাস্তবায়নে জোটবদ্ধ নির্বাচনে গণঅধিকার পরিষদ নির্বাচন করলেও বেশীরভাগ আসনে ট্রাক প্রতীকে দলীয় প্রার্থীরা নির্বাচন করবেন। তিনি নির্বাচন কমিশনের প্রতীক আইনের প্রশংসা করেন।

নুরুল হক নুর বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করে, ভিন্নমতের মানুষের নামে মামলা-হামলা দিয়ে এই দেশে ফ্যাসিবাদী ও একদলীয় শাসন কায়েম করেছিল। তাদের বিরুদ্ধে যারাই কথা বলেছেন, লড়াই করেছেন, তাদের কারাগারে যেতে হয়েছে। এখন দেশে মুক্ত পরিবেশ বিরাজ করছে।

Manual7 Ad Code

 

সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট মো. জাহিদুর রহমানের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

 

মঙ্গলবার বিকেলে বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণ বাজারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমান, সিলেট-১ আসনের প্রার্থী আকমল হোসেন, হবিগঞ্জ-১ আসনের প্রার্থী আহমদ হোসেন জীবন, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ফারুক হাসান, উপদেষ্ঠা হাবীবুর রহমান, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাদিম হাসান, বিয়ানীবাজারের সমন্বয়ক বিবেকানন্দ দাস ,সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার দেবনাথ প্রমুখ।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code