প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারেও প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি পালন

editor
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৫, ০৩:০৮ অপরাহ্ণ
বিয়ানীবাজারেও প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি পালন

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায় ও রাজধানীর শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় রোববার থেকে বিয়ানীবাজার উপজেলার ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন সহকারী শিক্ষকেরা। ফলে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

আন্দোলনকারী ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’–এর অন্যতম নেতা ও প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির (১২০৬৮) সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন বলেন, দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে শহীদ মিনারে অবস্থানের পাশাপাশি সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি চলবে।

Manual2 Ad Code

প্রাথমিক শিক্ষক সমিতি (১২০৬৮) বিয়ানীবাজার উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মুন্না বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা বিয়ানীবাজার উপজেলার শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতি পালন করছি। যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।’

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code