প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

নির্বাচন ঘিরে প্রস্তুত হচ্ছে বিয়ানীবাজারের প্রশাসন

editor
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ণ
নির্বাচন ঘিরে প্রস্তুত হচ্ছে বিয়ানীবাজারের প্রশাসন

Manual4 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর নানা চড়াই-উৎরাই পেরিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে সারাদেশের মাঠ প্রশাসন। ভোট গ্রহণে পিছিয়ে নেই রাজনীতি সচেতন বিয়ানীবাজারও। সিলেট-৬ আসনের ২০৬টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। যার ৮৯টি বিয়ানীবাজার এলাকায় অবস্থিত।

 

সোমবার বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিবেন সম্ভাব্য প্রার্থীরা। এজন্য প্রশাসন থেকে প্রস্তুতি নেয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে তৎপর রয়েছে থানা পুলিশসহ আইনশৃংখলা বাহিনী। নির্বাচনের মাঠ সন্ত্রাসমুক্ত করতে ব্যাপক ধরপাকড় চলছে।

ইতোমধ্যে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার উম্মে হাবিবা মজুমদার, অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক, নির্বাচন কর্মকর্তা মো: ইকবাল আহসান ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। তারা গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোর তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেন।

 

 

নির্বাচন সংক্রান্ত কার্যাদি সুষ্ঠুভাবে পরিচালনা ও সম্পাদনের জন্য সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত অফিস/প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্য থেকে এবং কোনো কোনো ক্ষেত্রে বেসরকারি অফিস/প্রতিষ্ঠান থেকেও প্রিজাইডিং অফিসার/সহকারী প্রিজাইডিং অফিসার/পোলিং অফিসার নিয়োগ খসড়া তালিকা প্রস্তুত করা হচ্ছে।

Manual3 Ad Code

 

নির্বাচনকে সামনে রেখে বিয়ানীবাজার উপজেলায় নতুন ইউএনও ও ওসি পদায়ন করা হয়েছে। তারা সুষ্টু ভোট আয়োজনে বেশ তৎপর।

 

Manual4 Ad Code

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার উম্মে হাবিবা মজুমদার জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং প্রশ্নাতীত নির্বাচন আয়োজন করা সরকারের বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ সামনে রেখে আমরা কাজ করছি।

Manual1 Ad Code

থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক বলেন, সুষ্টু ভোট আয়োজনে কোন ঘাটতি রাখা হবেনা। কারোও প্রতি রাগ বা বিরাগমুলক আচরণ করা হবেনা।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code