প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে শিশুদের অভিব্যক্তি: ‘জন্মের পর এমন শীত দেখিনি’

editor
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ
বিয়ানীবাজারে শিশুদের অভিব্যক্তি: ‘জন্মের পর এমন শীত দেখিনি’

Manual7 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

দেশের অন্যান্য অঞ্চলের মত বিয়ানীবাজারেও জেঁকে বসেছে শীত। শীতের প্রকোপে জবুথবু অবস্থা সাধারণ মানুষসহ শিশুদের। গত কয়েক দিন ধরে এই এলাকায় সূর্যের তাপ নেই। কুয়াশা ঘেরা কনকনে হাওয়া শীতকে কয়েকগুণ বাড়িয়েছে। শিশুরা বলছেন- ‘জন্মের পর এমন শীত দেখিনি’।

এতে শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার নিম্নআয়ের খেটে খাওয়া মানুষকে বিপাকে পড়তে হয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা শীত উপেক্ষা করেই যাচ্ছে স্কুলে। এতে অনেকেই ঠান্ডা ও ডায়রিয়া থেকে শুরু করে শীতজনিত রোগে অসুস্থ হয়ে পড়ছে। রাস্তার পাশে অনেকেই খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

Manual1 Ad Code

 

একাধিক প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতির হার অনেকটাই কম। অতিরিক্ত শীতের কারণে ছোট ছোট শিক্ষার্থীরা বিদ্যালয়ে কম আসছে বলে স্কুল সংশ্লিষ্টরা জানান। হাটে-বাজারেও লোকজনের উপস্থিতি অনেকটাই কম। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছেন না।

Manual2 Ad Code

১৩ বছরের শিশু সজীব বলেন, জন্মের পর এমন শীত দেখিনি। গাড়ি চালাতে গিয়ে হাত অবশ হয়ে আসছে।

রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে আগুনের তাপ পোহানো কয়েকজন শিশু বলেন- ‘ওরে শীত। শীতে জমে যাচ্ছি। কথা বলার সময় দাঁতের সঙ্গে দাঁত বাড়ি খাচ্ছে।’ স্কুলে যাওনি কেন এমন প্রশ্ন জিজ্ঞেস করতেই তারা সমস্বরে বলে ওঠে, ‘শীত কমলে স্কুলে যাব।’

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code