প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে ধর্ষিতা শিশু ১৪দিন থেকে হাসপাতালে, ধর্ষক পলাতক

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে ধর্ষিতা শিশু ১৪দিন থেকে হাসপাতালে, ধর্ষক পলাতক

Manual3 Ad Code

ছবিতে ধর্ষক রাজু -ফাইল ছবি/

Manual3 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

বিয়ানীবাজারে নিজ বাড়িতে ধর্ষণের শিকার হওয়া দুই বছরের শিশু কন্যা ১৪দিন থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারী বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তার গোপনাঙ্গে অস্ত্রোপাচার করা লাগবে বলে জানিয়েছেন।

 

গত ৪ ফেব্রæয়ারী বেলা আড়াইটার দিকে পৌরশহরের সুপাতলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে একমাত্র অভিযুক্ত প্রতিবেশী কামাল মিয়ার ছেলে রাজু পলাতক রয়েছে।

Manual2 Ad Code

 

ওই শিশু কন্যার দিনমজুর পিতা জানান, ১৪ ফেব্রæয়ারী শুক্রবার তার মেয়ের দুই বছর পূর্ণ হবে। তার অস্ত্রোপাচারের জন্য ৪০ হাজার টাকার প্রয়োজন। কিন্তু ওই টাকা যোগাড় করা তার পক্ষে সম্ভব হচ্ছেনা।
জানা যায়, ঘটনার সময়ে ওই শিশুর মা কাপড় ধোয়ার কাজে কাজে বাইরে অবস্থান করছিলেন। তখন ধর্ষক রাজু ফাঁকা ঘর পেয়ে তাকে ধর্ষণ করে। একপর্যায়ে মেয়ের কান্না শুনে তার মা বসতঘরে আসলে ধর্ষক রাজুকে ঝাপটে ধরেন। তবে ধস্তাধস্তি করে উলঙ্গ অবস্থায় সেখান থেকে পালিয়ে যায় রাজু।

Manual2 Ad Code

 

এদিকে মেয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার থেকে তাকে শিশু সার্জারী বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তার পিতা।

 

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান জানান, আসামীকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code